আমাদের কথা
আজকের শিশুরা আগামী দিনের প্রাপ্ত বয়স্ক নাগরিক হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সুস্থ চিন্তা ও জ্ঞানীয় ক্ষমতা উন্নত করার এবং মানুষের মত মানুষ গড়ে তোলার কারিগর শিক্ষক এই কাজটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করেন।শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এই মহৎ কার্যক্রমের সাথে যুক্ত থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ে পথ চলছে।
সংক্ষিপ্ত ইতিহাস
শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট জেলার মধ্যে একটি প্রাচীন তম বিদ্যাপীঠ।যেটি প্রতিষ্ঠা করেছিলেন আলহাজ্ব শেখ সামসুদ্দিন।এই বিদ্যাপীঠের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী মানুষের মত মানুষ হয়ে দেশের বিভিন্ন স্থানে দেশের কল্যান বয়ে আনছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
এই বিদ্যালয়ের মাধ্যমে এলাকার মানুষকে শিক্ষার আলো দেখানোই হলো প্রতিষ্ঠানের মুল উদ্দেশ্য। যার ফলে এলাকার মানুষ সু-শিক্ষায় শিক্ষিত হতে পারছে।